রাত জাগা পাখি
- হাসিব মহিউদ্দিন
রাত জাগা এক পাখি ডাক দিয়ে যায় কারে ঘুঘু নাকি পেঁচা
বুঝতে পারিনি আমি পাখির সরূপ ডাকে বিষাদ মেখেছে;
রাতের বাজার দেখি করেনা যে কোনরূপ আর কেনাবেচা
শান্ত সমীরণ বহে উজ্জ্বল চাঁদের আলো আকাশ রেখেছে।।
আরো দূরে প্রসারিত করি আমি দুই চোখ দেখতে সকল
অলিরা জাগেনি আদৌ তবু গান শুনি আমি ঝিঁঝিঁর রাগিণী;
মিটিমিটি তারা ন্যায় জোনাকিরা জ্বলে উঠে লাগেনা ধকল
তখনো বুঝিনি আমি কিসের আভাস রয় তাঁহারে মাগিনি।।
অবশেষে ডাক শুনি মসজিদ হতে আসে আজানের ধ্বনি
রাত জাগা সেই পাখি ডেকে চলে তবু শুনি নিজের আবেগে;
কোথায় শুনেছি আমি পাখিটির সেই ডাক বাজিছে অশনি
তখন জেগেছে বোধ এ যে রাত জাগা পাখি অনুরূপ লেগে।।
মাটি আর শিলা ভরা এই জগতেই ফের -- তুফান এসেছে;
তাই বুঝি পাখি ডাকে নিজের করুণ সুরে ধরণী ভেসেছে।।
১১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।